মূল কনটেন্টে যান
Sunrise Tourism Sundarban

সুন্দরবন ৩ দিন ২ রাত

আমাদের সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ — কটকা, কচিখালী, জামতলা ও হারবাড়িয়া। খুলনা থেকে ছেড়ে খুলনায় ফেরা।

এক নজরে

  • সময়কাল: ৩ দিন ২ রাত
  • যাত্রা শুরু: রূপসা ঘাট, খুলনা
  • জাহাজ: এমভি সুন্দরী / এমভি রয়েল ট্যুরিস্ট
  • মৌসুম: অক্টোবর – মার্চ
  • সর্বনিম্ন দল: ১৫ জন
  • ছাড়ার সময়: প্রতি বৃহস্পতিবার সকাল ৮টা

ভ্রমণসূচি

প্রথম দিন
সকাল ৭:৩০ — রূপসা ঘাটে রিপোর্টিং ও কেবিন বুঝে নেওয়া।
সকাল ৮:০০ — যাত্রা শুরু, জাহাজে সকালের নাশতা।
দুপুর ১:০০ — দুপুরের খাবার।
বিকেল ৩:৩০ — হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র, কাঠের ট্রেইল ও ওয়াচ টাওয়ার।
সন্ধ্যা ৭:০০ — চা ও নাশতা, গাইডের ব্রিফিং।
রাত ৯:০০ — বারবিকিউ ও রাতের খাবার, জাহাজে রাত্রিযাপন।

দ্বিতীয় দিন
ভোর ৫:৩০ — কটকা পৌঁছে সূর্যোদয় দেখা।
সকাল ৬:৩০ — কটকা ওয়াচ টাওয়ার ও বন্যপ্রাণী দর্শন।
সকাল ৯:০০ — জামতলা সৈকতে হাঁটা (বনের ভেতর দিয়ে ৩ কি.মি.)।
দুপুর ১:০০ — জাহাজে দুপুরের খাবার, কচিখালীর দিকে যাত্রা।
বিকেল ৪:০০ — ডিঙি নৌকায় সরু খাল ভ্রমণ।
রাত ৮:৩০ — সাংস্কৃতিক আয়োজন ও রাতের খাবার।

তৃতীয় দিন
সকাল ৮:০০ — করমজল কুমির ও হরিণ প্রজনন কেন্দ্র।
দুপুর ১২:৩০ — দুপুরের খাবার, খুলনার পথে যাত্রা।
সন্ধ্যা ৬:০০ — রূপসা ঘাটে পৌঁছে যাত্রা সমাপ্ত।

মূল্যতালিকা

ধরনমূল্যন্যূনতম
শেয়ারিং (ওপেন ডেক)৳৯,৫০০১ জন থেকে
কাপল কেবিন৳১৩,৫০০ জনপ্রতি২ জন
ফ্যামিলি কেবিন৳১২,৫০০ জনপ্রতি৪ জন
শিশু (৫–১০ বছর)৳৭,০০০—
পুরো জাহাজ (এমভি সুন্দরী)৳৩,৮০,০০০৪০ জন পর্যন্ত

মূল্য জনপ্রতি এবং মৌসুমভেদে পরিবর্তিত হতে পারে। ১৫ জনের বেশি দলের জন্য বিশেষ ছাড় প্রযোজ্য। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে বন বিভাগের ফি আলাদা।

প্যাকেজে যা অন্তর্ভুক্ত

০১

সব বেলার খাবার

৩ বেলা খাবার, সকাল-বিকেলের নাশতা ও সীমাহীন চা।

০২

কেবিনে রাত্রিযাপন

দুই রাত জাহাজের কেবিনে, বিছানাপত্রসহ।

০৩

বন বিভাগের সব ফি

প্রবেশ ফি, গাইড চার্জ ও সশস্ত্র গার্ড।

০৪

ডিঙি নৌকা ভ্রমণ

সরু খালে অতিরিক্ত খরচ ছাড়াই।

০৫

নিরাপত্তা সরঞ্জাম

লাইফ জ্যাকেট ও প্রাথমিক চিকিৎসা বক্স।

০৬

বারবিকিউ ও সাংস্কৃতিক সন্ধ্যা

দ্বিতীয় রাতে গান ও খোলা ডেকে আড্ডা।

যা অন্তর্ভুক্ত নয়

  • খুলনা পর্যন্ত যাতায়াত খরচ
  • ব্যক্তিগত কেনাকাটা ও খরচ
  • বিদেশি পর্যটকদের জন্য অতিরিক্ত বন ফি
  • ভিডিও ক্যামেরা ফি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ভ্রমণ বিমা

প্রায়শই জিজ্ঞাসা

বুকিং কীভাবে নিশ্চিত হয়?

মোট মূল্যের ৫০% অগ্রিম দিলে আসন নিশ্চিত হয়। বাকি অর্থ যাত্রার ৩ দিন আগে পরিশোধ করতে হয়। বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার বা অফিসে সরাসরি — সব মাধ্যমেই দেওয়া যায়।

সর্বনিম্ন কতজন লাগবে?

১৫ জন। এর কম হলে অন্য দলের সাথে যুক্ত করে দেওয়া হয়, অথবা পরবর্তী নির্ধারিত যাত্রায় স্থানান্তর করা যায়।

খাবার কেমন হয়?

জাহাজে নিজস্ব বাবুর্চি তাজা রান্না করেন — ভাত, মাছ, মাংস, সবজি, ডাল ও মৌসুমি ফল। খাবারে বিশেষ প্রয়োজন (ডায়াবেটিস, অ্যালার্জি) থাকলে বুকিংয়ের সময় জানালে আলাদা ব্যবস্থা করা হয়।

কেবিনে কী কী থাকে?

প্রতিটি কেবিনে বিছানা, বালিশ, কম্বল, ফ্যান ও আলো থাকে। বড় কেবিনগুলোতে সংযুক্ত ওয়াশরুম রয়েছে; বাকিদের জন্য কমন ওয়াশরুম।

বাঘ দেখা যাবে?

বাঘ দেখা ভাগ্যের ব্যাপার — বছরে অল্প কিছু দলই সরাসরি দেখতে পান। তবে হরিণ, বানর, কুমির, বন্য শূকর ও নানা প্রজাতির পাখি প্রায় প্রতিটি যাত্রাতেই দেখা যায়।

নেটওয়ার্ক পাওয়া যাবে?

হারবাড়িয়া পর্যন্ত মোটামুটি নেটওয়ার্ক থাকে। কটকা-কচিখালীতে মোবাইল নেটওয়ার্ক প্রায় থাকে না — জরুরি যোগাযোগের জন্য জাহাজে ওয়্যারলেস সেট রয়েছে।

শিশু ও বয়স্কদের জন্য উপযুক্ত?

হ্যাঁ। তবে জামতলা সৈকতে হাঁটার অংশটি ৩ কিলোমিটার — বয়স্ক অতিথিরা চাইলে জাহাজে বিশ্রাম নিতে পারেন। ৫ বছরের কম শিশুদের জন্য ফি লাগে না।

যাত্রা বাতিল হলে?

আবহাওয়া বা সরকারি নিষেধাজ্ঞার কারণে বাতিল হলে সম্পূর্ণ অর্থ ফেরত, অথবা আপনার পছন্দমতো অন্য তারিখে স্থানান্তর করা হয়।

আসন খালি আছে কি?

আপনার পছন্দের তারিখ ও দলের সদস্যসংখ্যা জানান — সাথে সাথেই জানিয়ে দেব।

যোগাযোগ করুন