মূল কনটেন্টে যান
Sunrise Tourism Sundarban

সুন্দরবনের যে জায়গাগুলো

প্রতিটি গন্তব্যের নিজস্ব রূপ — কোথাও সৈকত, কোথাও গভীর বন, কোথাও বন্যপ্রাণী।

০১

কটকা অভয়ারণ্য

ওয়াচ টাওয়ার থেকে হরিণ ও বানরের দল, ভাগ্য ভালো হলে বাঘের পায়ের ছাপ।

০২

জামতলা সৈকত

কটকা থেকে হেঁটে — বনের ভেতর দিয়ে সমুদ্রসৈকতে পৌঁছানো।

০৩

কচিখালী

ঘন বন ও খোলা তৃণভূমি — বন্যপ্রাণী দেখার সেরা জায়গা।

০৪

হারবাড়িয়া

কাঠের ট্রেইল ও ইকো ট্যুরিজম কেন্দ্র, সহজ হাঁটাপথ।

০৫

করমজল

কুমির ও হরিণের প্রজনন কেন্দ্র — শিশুদের জন্য সবচেয়ে উপভোগ্য।

০৬

দুবলার চর

জেলেদের অস্থায়ী পল্লি ও রাস উৎসবের স্থান।

কোন প্যাকেজে কোন গন্তব্য অন্তর্ভুক্ত, তা প্যাকেজের পাতায় বিস্তারিত দেওয়া আছে। কাস্টম রুট চাইলে আমাদের জানান।