মূল কনটেন্টে যান
ভ্রমণ তথ্য

কটকায় পর্যটকদের চোখে পড়ল বাঘের তাজা পায়ের ছাপ

A Achol Owner ·
কটকায় পর্যটকদের চোখে পড়ল বাঘের তাজা পায়ের ছাপ

গত সপ্তাহে আমাদের তিন দিনের যাত্রার একটি দল কটকা থেকে জামতলা সৈকতে যাওয়ার পথে বাঘের তাজা পায়ের ছাপ দেখতে পেয়েছে। দলের গাইড জানান, ছাপগুলো কয়েক ঘণ্টা আগের এবং আকার দেখে একটি পূর্ণবয়স্ক বাঘের বলে মনে হয়।

নিরাপত্তার কারণে সশস্ত্র বনরক্ষীর নির্দেশে দলটি নির্ধারিত পথ ধরেই ফিরে আসে। বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

সুন্দরবনে বাঘ সরাসরি দেখা বিরল হলেও শীত মৌসুমে কটকা ও কচিখালী এলাকায় পায়ের ছাপ প্রায়ই দেখা যায়। পর্যটকদের সবসময় গাইড ও বনরক্ষীর নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে।

ট্যাগ: #বাঘ #কটকা

আরও পড়ুন