Achol Technologies-এর হাউজ রেন্টাল সফটওয়্যারে বিকাশের মাধ্যমে ভাড়া পরিশোধের সুবিধা যুক্ত করা হয়েছে। ভাড়াটিয়া এসএমএসে পাওয়া লিংক থেকে বিকাশে ভাড়া দিলে সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে আদায় এন্ট্রি ও ডিজিটাল রসিদ তৈরি হবে।
এতে বাড়ির মালিককে আলাদা করে হিসাব মেলাতে হবে না; কোন ইউনিটের ভাড়া এসেছে আর কোনটি বকেয়া, তা সাথে সাথেই ড্যাশবোর্ডে দেখা যাবে।
বর্তমান গ্রাহকদের জন্য সুবিধাটি কোনো অতিরিক্ত খরচ ছাড়াই চালু করা হয়েছে। বিকাশের নিজস্ব লেনদেন চার্জ প্রযোজ্য।
ট্যাগ:
#হাউজ রেন্টাল সফটওয়্যার
#বিকাশ