মূল কনটেন্টে যান
পণ্য সংবাদ

খুলনা বিভাগের ৫০টি সমিতি এখন আঁচলের সমিতি সফটওয়্যারে

A Achol Owner ·
খুলনা বিভাগের ৫০টি সমিতি এখন আঁচলের সমিতি সফটওয়্যারে

Achol Technologies-এর সমিতি সফটওয়্যার ব্যবহারকারী সমবায় সমিতির সংখ্যা ৫০ ছাড়িয়েছে। এসব সমিতির মোট সদস্য প্রায় ৩৮ হাজার, যাঁরা এখন মোবাইলে নিজেদের সঞ্চয় ও ঋণের হিসাব দেখতে পান।

ব্যবহারকারী সমিতিগুলোর বেশির ভাগ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার। সমিতির কর্মকর্তারা জানিয়েছেন, মাসিক হিসাব মেলাতে আগে যেখানে দুই-তিন দিন লাগত, এখন তা কয়েক মিনিটেই হয়ে যায়।

বছরের শেষ নাগাদ ১৫০টি সমিতিতে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

ট্যাগ: #সমিতি সফটওয়্যার #মাইলফলক

আরও পড়ুন