খুলনায় সমবায় সমিতির কর্মকর্তাদের নিয়ে একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করে Achol Technologies। এতে বিভিন্ন জেলার ৭০টি সমিতির সভাপতি, সম্পাদক ও হিসাবরক্ষক অংশ নেন।
কর্মশালায় ডিজিটাল হিসাবরক্ষণের সুবিধা, নিরীক্ষার জন্য রিপোর্ট প্রস্তুত এবং সদস্যদের তথ্যের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নমুনা ডেটা দিয়ে সফটওয়্যারে হাতে-কলমে কাজ করেন।
জেলা সমবায় কার্যালয়ের একজন কর্মকর্তা কর্মশালায় সমবায় আইন ও নিরীক্ষার নিয়ম নিয়ে বক্তব্য দেন।
ট্যাগ:
#কর্মশালা
#সমবায়