সমিতির কল্যাণ তহবিলের অর্থায়নে খুলনা ও বটিয়াঘাটা শাখায় দুই দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিসিন, শিশু, গাইনি ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রায় ৬০০ জন সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা দিয়েছেন।
ক্যাম্পে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। জটিল রোগীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং তাঁদের যাতায়াত খরচ সমিতি বহন করবে।
আগামী ছয় মাসের মধ্যে ফুলতলা ও রূপসা শাখায় একই ধরনের ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ট্যাগ:
#স্বাস্থ্য ক্যাম্প
#কল্যাণ