Achol Technologies-এর যাত্রা শুরু: গ্রুপে যুক্ত হলো চতুর্থ প্রতিষ্ঠান
A
Achol Owner
·
আঁচল গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে Achol Technologies। প্রতিষ্ঠানটি সমবায় সমিতি, বাড়িভাড়া ব্যবস্থাপনা ও এনজিও পরিচালনার জন্য বাংলা ভাষার সফটওয়্যার তৈরি ও বাজারজাত করবে।
গ্রুপের নিজস্ব সমবায় সমিতিতে দুই বছর ধরে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত সফটওয়্যারটিই এখন অন্যান্য প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এতে সদস্যরা মোবাইলে নিজেদের হিসাব দেখতে পান এবং মাঠকর্মীরা অফলাইনেও আদায় এন্ট্রি করতে পারেন।
প্রাথমিকভাবে খুলনা বিভাগের সমিতি ও এনজিওকে লক্ষ্য করে কার্যক্রম চালানো হবে, পরে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।